Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ১৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে র‌্যালি 
Thursday January 18, 2018 , 9:12 pm
Print this E-mail this

সমাজ পরিবর্তন সহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে র‌্যালি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শ্রমিকের কাজের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে বরিশালে র‌্যালি ও শ্রমিক সমাবেশ করেছে সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্ট। বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল জেলা সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্টের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলে সামনে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে দুপুরে অশ্বিনী কুমার হলে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক মিলু। সংগঠনের সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীসহ অন্যান্যরা। সমাবেশে বক্তরা শ্রমিকের কাজের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারীচালিত রিকশা লাইসেন্স প্রদান, শ্রমিক শ্রেণির নেতৃত্বে সমাজ পরিবর্তন সহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড