Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংবাদ প্রকাশের জের ধরে বরিশালে পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি 
Tuesday August 22, 2017 , 9:30 pm
Print this E-mail this

বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী

সংবাদ প্রকাশের জের ধরে বরিশালে পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি


স্টাফ রিপোর্টার : সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের স্থানীয় ‘দৈনিক আমাদের বরিশাল’ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক এস.এম.রফিকুল ইসলাম এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে জাতীয়তাবাদী দল, বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া।এঘটনার প্রতিকার চেয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন এস.এম.রফিকুল ইসলাম।ডায়েরী সূত্রে জানা গেছে, গত ২১ শে আগস্ট ‘দৈনিক আমাদের বরিশাল’ পত্রিকায়, ‘বহিস্কৃত কাউন্সিলর জিয়া যখন বললো তখন শোনেন’- শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।ঐ সংবাদের জের ধরে ঐ দিনই দিবাগত রাতে জিয়ার নেতৃতে ৪ থেকে ৫টি মটরসাইকেল যোগে ৮/১০ সন্ত্রাসী নগরীর জর্ডান রোডস্থ ‘দৈনিক আমাদের বরিশাল পত্রিকার’ কার্যলয় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সম্পাদক প্রকাশক এস.এম.রফিকুল ইসলাম ও তার পরিবারসহ পত্রিকার কর্মরত সংবাদকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে, যার নং : ১২৮০ তাং ২২.০৮.১৭ ইং।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Archives
Image
মর্যাদা বৃদ্ধিকরণে নারীদের ফ্যামিলি কার্ডের স্বত্ত্বাধীকারি করেছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা
Image
বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
Image
বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠিানকে জরিমানা
Image
নারী কেলেঙ্কারিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তার পিএ শহিদুল আটক