Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত 
Sunday April 20, 2025 , 9:01 am
Print this E-mail this

আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩৫) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার রাতে হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে। তিনি বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে পুলিশ সদস্য এবং আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার(এসি) রাব্বানী হোসেন জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম