Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মে-জুন ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা, বদলে যাবে বরিশাল নগরী 
Sunday April 26, 2026 , 12:41 pm
Print this E-mail this

নাগরিক জীবন হবে স্বাস্থ্যকর, নিরাপদ ও স্বস্তিদায়ক : বিসিসি প্রশাসক

মে-জুন ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা, বদলে যাবে বরিশাল নগরী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিচ্ছন্নতা, সবুজায়ন ও উন্নয়নে নতুন উদ্যোগ : মে-জুন ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা, আধুনিক নগরী গড়তে বিসিসির অভিযান শুরু। পরিকল্পিত উন্নয়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের সমন্বয়ে বরিশাল নগরীকে আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

এ উপলক্ষে শনিবার সকালে নগরীতে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শিরীন বলেন, একটি শহরের সৌন্দর্য শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক সচেতনতার সমন্বয়েই গড়ে ওঠে একটি সত্যিকার বাসযোগ্য নগর। তিনি আরও বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। তিনি জানান, ‘পরিচ্ছন্নতার মাস’ উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় খাল-নালা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য অপসারণ জোরদার, সচেতনতামূলক প্রচারাভিযান এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কাজে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় উল্লেখ করে নগরবাসীকেও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সচেতন মহলের মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরীর পরিবেশগত মান উন্নত হওয়ার পাশাপাশি নাগরিক জীবন হবে আরও স্বাস্থ্যকর, নিরাপদ ও স্বস্তিদায়ক।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের