Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিবির পরিচালক নির্বাচিত হলেন ফরচুন বরিশালের মিজানুর রহমান 
Monday June 8, 2026 , 8:10 pm
Print this E-mail this

নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ আগামী চার বছর তাদের দায়িত্ব পালন করবে

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন ফরচুন বরিশালের মিজানুর রহমান


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোঃ মিজানুর রহমান। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচনে ক্যাটেগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি) থেকে বরিশাল বিভাগের একমাত্র পরিচালক পদে জয়লাভ করেন তিনি। নির্বাচনে মিজানুর রহমান ৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোলা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মোঃ মুনতাসির আলম চৌধুরী পান ১ ভোট। মিজানুর রহমান দেশের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশালের চেয়ারম্যান হিসেবে পরিচিত। বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ক্রিকেট প্রশাসনেও বরিশালের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো। এদিকে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটেগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ আগামী চার বছর বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পালন করবে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম