Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বহু বছর পর দেশে ঈদ প্রধানমন্ত্রীর, সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 
Saturday March 21, 2026 , 1:41 pm
Print this E-mail this

দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

বহু বছর পর দেশে ঈদ প্রধানমন্ত্রীর, সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের নাগরিক হিসেবে আমি দোয়া করি-দেশের মানুষ যেভাবে আজ নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, আগামী দিনগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারি। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা থাকলে আমাদের নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। একইসঙ্গে তিনি চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলমত নির্বিশেষে দেশের সব মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় যমুনা প্রাঙ্গণে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, ওলামা-মাশায়েখ এবং সাধারণ মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরো এলাকা এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম