Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ 
Monday February 9, 2026 , 6:31 pm
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এরই অংশ হিসেবে সমাবেশ ও গণ মিছিল করেছে বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। পরে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল করেন সরোয়ার। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে গণমিছিলকে কেন্দ্র করে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। উল্লেখ্য, বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




Archives

Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার