Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক’র মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত 
Monday November 3, 2025 , 8:41 pm
Print this E-mail this

শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক’র মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুনির হোসেনের মা মরহুমা খালেদা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (নভেম্বর ৩) জোহর বাদ নগরীর মুসলিম গোরস্থানে এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজি ও নূরানী মাদ্রাসার ছাত্রদের নিয়ে মরহুমার কবর জিয়ারত ও দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, এসএম জাকির হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৩রা নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মরহুমা খালেদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১