Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪ 
Saturday March 14, 2026 , 9:17 pm
Print this E-mail this

দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি

বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পানির মোটর বন্ধ করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বরিশাল নগরীতে আব্দুল বারেক হাজী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বিরুদ্ধে। শনিবার (মার্চ ১৪) বিকেল প্রায় ৫টার দিকে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। আটক ব্যক্তিরা হলেন—শুভ (২১), কাওছার (১৯), সুইটি (২৩) ও মাকসুদা। শুভ, কাওছার ও সুইটির পিতা ইলিয়াছ। মাকসুদা ইলিয়াছের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছে। তারা সবাই পোর্ট রোড পিয়াজপট্টি এলাকার মুসলিম হাওলাদারের বাসার ভাড়াটিয়া বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আব্দুল বারেক হাজীর উপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটর বন্ধ করা নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে পুরুষ সদস্যরা নেমে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মারধরের ফলে আব্দুল বারেক হাজী নিস্তেজ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মূল অভিযুক্ত ইলিয়াছ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম