Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মো: আল মামুন-উল ইসলাম 
Saturday December 6, 2025 , 3:08 pm
Print this E-mail this

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিভিন্ন সময় পেশাদারিত্ব, সুনামের সঙ্গে দায়িত্ব পালন

বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মো: আল মামুন-উল ইসলাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নতুন (ওসি) মো: আল মামুন-উল ইসলাম। তিনি এর আগে এয়ারপোর্ট থানায় নতুন ওসি ছিলেন এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সিটিএসবি (City Special Branch)-এর “সি আই ও ১” (বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তা ছিলেন। পুলিশের ইন্সপেক্টর মো: আল মামুন-উল ইসলাম বলেন, ২০০০ সালে বাংলাদেশ পুলিশে এস আই সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলার থানায় কর্মরত থাকার সময়কালেই তার দক্ষতা ও সততার সুনাম রয়েছে। সাধারণ মানুষকে আপন করে নিয়ে সেবা প্রদানে তার পরিচিতি রয়েছে।

ইতিপূর্বে দায়িত্বপালন করা বিভিন্ন জায়গার মানুষ তাকে এখনো স্মরণ করছে। এমন একজন সুদক্ষ ও সৎ অফিসারের আগমনে কোতোয়ালি থানার দৃশ্যপট পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী। তিনি আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিভিন্ন সময় তিন বছর পেশাদারিত্ব, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (ওসি) আল মামুন-উল ইসলাম। তার যোগদানে (বিএমপি) কোতোয়ালি থানাধীন এলাকাবাসীর সহযোগিতা, সহকর্মীদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম