Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 
Friday May 22, 2026 , 11:11 pm
Print this E-mail this

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

বরিশালে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (মে ২২) বিকেলে উপজেলার পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-পৌরসভার বদরপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে আলম খান (৩৭) এবং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর এলাকার হানিফ রাড়ীর ছেলে শাকিল রাড়ী (২৫)। পুলিশ জানিয়েছে, বিকেলে আলীমাবাদ এলাকা থেকে ট্রলারে করে গাঁজা নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দেন ওই দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পাতারহাট লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন। বিকেল সাড়ে ৫টার দিকে ট্রলার থেকে দুটি ব্যাগ নিয়ে নামার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওসি মমিন উদ্দিন জানান, ৮ কেজি গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, কোরবানির ঈদকে টার্গেট করে মাদক কারবারিরা সক্রিয় ও কৌশলী হচ্ছে। আমরা ঈদ উপলক্ষ্যে নজরদারি বৃদ্ধি করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের