Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিশ্ব মান দিবস পালন 
Tuesday October 14, 2025 , 7:31 pm
Print this E-mail this

মান রক্ষা ও মানসম্পন্ন পণ্য উৎপাদন

বরিশালে বিশ্ব মান দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’-এই স্লোগানে জেলায় বিশ্ব মান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (অক্টোবর ১৪) বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলার’র আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার।

সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন-ডিআইজি বরিশাল রেঞ্জ মো: মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার জেলা মেট্রোপলিটন পুলিশ মো: শরফুদ্দিন ও জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন।সভায় বিএসটিআই ও মেট্রোলজি বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য মান রক্ষা ও মানসম্পন্ন পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পণ্যের মান নিশ্চিত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা