Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কুপিয়ে কলেজছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার 
Monday July 6, 2026 , 8:17 pm
Print this E-mail this

দায়ের করা মামলার ৩ নম্বর আসামি হিমেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮

বরিশালে কুপিয়ে কলেজছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নলিদাস পোল এলাকায় কলেজছাত্র দ্বীন ইসলাম খান মুন্নাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি হিমেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল রোববার দুপুরে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শ্যামপুর থানার উল্টো জুরাইন ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার র‌্যাব হিমেলকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মামলার ১ ও ২ নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে গত ৪ জুলাই পুলিশ এজাহারভুক্ত আসামিদের একটি দোকানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এম রবি আহসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, নির্মাণাধীন একটি বাড়ির জন্য আনা বালু রাখা নিয়ে গত ৩০ মে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টির মীমাংসা হলেও ৩১ মে সকালে পূর্বপরিকল্পিতভাবে মুন্নার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। তারা হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। আহত মুন্নার বাবা লিটন খান জানান, আগের রাতেই বিরোধের নিষ্পত্তি হয়েছিল। কিন্তু পরদিন সকালে নলিদাস পোল এলাকায় কাজে যাওয়ার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলায় মুন্নার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে মুন্না ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি প্রথমবর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, হামলায় একই এলাকার মিলন খান, কালাম খান, রানা খান, হিমেল হাওলাদার, নার্গিস বেগমসহ আরও কয়েকজন অংশ নেন।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা