Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একটি বেসরকারি ক্লিনিক থেকে কালনাগিনী সাপ উদ্ধার 
Sunday June 14, 2026 , 4:21 pm
Print this E-mail this

অফিস, ক্লিনিক থেকে একের পর এক সাপ উদ্ধার, আতঙ্কিত নাগরিকরা

বরিশালে একটি বেসরকারি ক্লিনিক থেকে কালনাগিনী সাপ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে এবার একটি বেসরকারি ক্লিনিক থেকে প্রায় চার ফুট দীর্ঘ এক কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। রোববার (জুন ১৪) দুপুর ৩টার দিকে নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস নামক ক্লিনিকের এসির মধ্য থেকে সাপটি উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানের মালিক পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম আবুল হাসান জানান, ক্লিনিকের এসি খুলে বাসায় নেয়ার জন্য কোম্পানির লোক আসে। তারা এসি খুলতে গিয়ে ভেতরে দুটি সাপ দেখতে পেয়ে আতঙ্কে ডাক-চিৎকার শুরু করে। পরে ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে তারা এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসার নম্বর দেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে দুপুর ২টার দিকে মুসা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দুপুর ২টা থেকে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় প্রায় চার ফুট দীর্ঘের কালনাগিনী সাপটি উদ্ধার করেন। তিনি বলেন, ক্লিনিকের পেছনে অনেক ঝোপ-ঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা থেকে সাপটি এসির ভেতরে ঢুকেছে। তবে ক্লিনিকের লোকেরা দাবি করেছে- তারা দুটি সাপ দেখেছে। কিন্তু সেখানে একটি সাপ পাওয়া গেছে। উদ্ধার হওয়া সাপটি প্রাপ্ত বয়স্ক হলেও এ সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সাপটি বন বিভাগে হন্তাস্তর করা হয়েছে। এর আগে, গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া অর্থাৎ ৪টি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। অফিস, ক্লিনিক থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে নাগরিকরা।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের