Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আ. লীগ নেতা হালিম গ্রেপ্তার 
Monday July 28, 2025 , 5:37 pm
Print this E-mail this

ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী

বরিশালে আ. লীগ নেতা হালিম গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ্’র অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (জুলাই ২৮) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল। কোতোয়ালি মডেল থানার ওসি মো: মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম
Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার