Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক 
Saturday November 8, 2025 , 10:19 pm
Print this E-mail this

থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা, নারীর স্বামী পলাতক

বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। শনিবার (নভেম্বর ৮) দুপুরে বিএমপি পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিএমপি সূত্র জানায়, শুক্রবার (নভেম্বর ৭) রাত সাড়ে ১২টার দিকে এসআই মো: রাশিক মুরাদ অভির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মোবাইল-৩ ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো: সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮)–এর একতলা টিনসেড বাড়ি থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে গ্রেপ্তার করে। তবে তার স্বামী মো: সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।whatsapp sharing button




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ