Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অনিয়ম প্রতিরোধে ২৯টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ 
Sunday March 29, 2026 , 11:51 pm
Print this E-mail this

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে

বরিশালে অনিয়ম প্রতিরোধে ২৯টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে বরিশাল জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বরিশাল জেলা প্রশাসন সূত্রে বিষয়টি জানা গেছে। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, ডোস্ট ফিলিং স্টেশন, লিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেখ ফিলিং স্টেশন, ইছাকাঠি ও সুরভী ফিলিং স্টেশন, রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ সকল পেট্রোল পাম্পগুলোতে এ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। জেলার উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। জেলার আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলায় আরিফ, আশোকাঠি, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরণের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের