Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিসিসি ও ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সাথে আলোচনা সভা 
Thursday April 16, 2026 , 3:11 pm
Print this E-mail this

বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না, সম্পদে পরিণত হবে

বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিসিসি ও ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সাথে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ (Practical Action)-এর সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (এপ্রিল ১৬) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ (Integrated Waste Management) বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন-ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল। এ সভায় বরিশালের ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার নিম্নোক্ত বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়।

বর্জ্য পৃথকীকরণ : উৎসস্থলেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পদ্ধতি।
সম্পদে রূপান্তর : বর্জ্য থেকে জৈব সার এবং প্লাস্টিক বর্জ্য থেকে পূণরায় ব্যবহারযোগ্য পণ্য বা জ্বালানি উৎপাদনের সম্ভাবনা।

পরিবেশ উন্নয়ন : ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরি।

বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে। আমরা শীঘ্রই এর প্রায়োগিক কাজ শুরু করতে চাই।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের