Current Bangladesh Time
সোমবার আগস্ট ১৭, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চাঁদপুরে গ্রীন লাইনের ঢেউয়ে গরু বোঝাই ট্রলার ডুবি 
Thursday August 16, 2018 , 5:45 pm
Print this E-mail this

২৫টি গরু ট্রলারে ছিল, এরমধ্যে ৫টির সন্ধান, অন্য ২০টি নিখোঁজ

বরিশালের চাঁদপুরে গ্রীন লাইনের ঢেউয়ে গরু বোঝাই ট্রলার ডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চাঁদপুরের মেঘনা নদীতে স্রোতের মুখে পড়ে গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় ২০টি গরু নিখোঁজ রয়েছে। এতে ট্রলারের মাঝি এবং গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের বড়স্টেশন মোলহেডের পাশে তিন নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, ট্রলার ডুবির ঘটনা ৫ কিলোমিটার উত্তরে ঘটলেও তীব্র স্রোতের কারণে হরিণা এলাকায় মেঘনা নদী থেকে অক্ষত অবস্থায় ট্রলারের মাঝি সুরুজ মিয়া, গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম, স্বপন মিয়া, মিজানুর রহমান, লোকমান হোসেন এবং আবুল কালামকে নৌ পুলিশ উদ্ধার করে। মোট ২৫টি গরু ট্রলারে ছিল। এরমধ্যে ৫টির সন্ধান পাওয়া গেছে। অন্য ২০টি নিখোঁজ রয়েছে। গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বরিশালের কালিগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াদিয়া বাজারে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, ৫জন ব্যবসায়ী মোট ২৫টি গরু নিয়ে ঈদে পশুরহাটে বিক্রির উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। ট্রলারের মাঝি সুরুজ মিয়া জানান, ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী দ্রুতযান গ্রীনলাইন নামক লঞ্চের ঢেউয়ের কারণে এই দূর্ঘটনা ঘটে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার