Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চরমোনাই মাহফিলে আসা ‘যাত্রীবিহীন’ লঞ্চডুবি 
Wednesday April 1, 2026 , 5:10 pm
Print this E-mail this

ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা, কেউ হতাহত হননি

বরিশালের চরমোনাই মাহফিলে আসা ‘যাত্রীবিহীন’ লঞ্চডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলে আসা যাত্রীবাহী ‘মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (এপ্রিল ১) সকালে এ ঘটনা ঘটে। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছায়। সেখানে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয়েছিল নৌযানটি। ভাটার সময় পানি দ্রুত নেমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যায় লঞ্চটি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লঞ্চটি যথেষ্ট মজবুতভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানির স্তর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়। নদীর তলদেশের সঙ্গে পেছনের অংশ আটকে যাওয়ায় সামনের দিক ভেসে থাকে কিছুক্ষণ, পরে সেটিও ডুবে যায়। দুর্ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় হতাহতের ঘটনা এড়ানো গেছে। তবে লঞ্চের ভেতর রাখা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।’




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা