Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৮, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 
Sunday December 29, 2024 , 10:10 pm
Print this E-mail this

সভাপতি শামীম, সম্পাদক তানভীর নির্বাচিত

পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস এম রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি ও এস এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ বিষয় রবিবার (ডিসেম্বর ২৯) সকালে নিশ্চিত করেছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। শনিবার (ডিসেম্বর ২৮) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুটি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানব জমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলা ভিশন টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো: জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা