Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে গ্রাহকরা 
Sunday April 19, 2026 , 6:29 pm
Print this E-mail this

বিদ্যুৎ বিল সংশোধন, নতুন সংযোগ বা মিটার সংক্রান্ত যেকোনো কাজে দীর্ঘ পথ পাড়ি

পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে গ্রাহকরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় পল্লী বিদ্যুতের কোনো জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত জটিলতা কিংবা লাইন সমস্যার সমাধানের জন্য গ্রাহকদের দূরবর্তী অফিসে যেতে হচ্ছে, ফলে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজারো গ্রাহক বিদ্যুৎ সেবা পেলেও প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো জোনাল অফিস না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে পিরোজপুর জেলার হুলারহাট জোনাল অফিসে ওপর। এতে করে ছোটখাটো সমস্যার সমাধান করতেও দিন পার হয়ে যাচ্ছে। ভুক্তভোগী একাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ বিল সংশোধন, নতুন সংযোগ বা মিটার সংক্রান্ত যেকোনো কাজে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অনেক সময় অফিসে গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে আসতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি-দ্রুত সময়ের মধ্যে কাউখালী উপজেলায় একটি পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন করা হোক, যাতে তারা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন এবং ভোগান্তি থেকে মুক্তি পান।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের