Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে শিক্ষকের মারধরে নাক ফাটল শিশুশিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি 
Sunday December 14, 2025 , 4:39 pm
Print this E-mail this

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : পুলিশ

ঝালকাঠিতে শিক্ষকের মারধরে নাক ফাটল শিশুশিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষকের চড়ে মিম আক্তার নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। আঘাতে তার নাক ফেটে যায় ও রক্তক্ষরণ হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (ডিসেম্বর ১৩) বিকেলে উপজেলার আওরাবুনিয়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসিব কাঠালিয়ার আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও জাহাঙ্গীরের ছেলে।

আহত মিম ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। জানা গেছে, প্রাইভেট পড়তে গেলে পড়া না পারার কারণে অভিযুক্ত শিক্ষক হাসিব ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। তার পরেও ক্ষ্যান্ত না হয়ে লাঠি এনে তাকে আরও মারধর করে। পরে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, শিক্ষক অমানবিক আচরণ করেছেন এবং শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Image
প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
Image
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
Image
নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা
Image
সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা