Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ 
Saturday February 28, 2026 , 11:10 pm
Print this E-mail this

জুলাই যোদ্ধারাই মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের দেশপ্রেমিক অগ্রসৈনিক

জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যেসব জুলাই যোদ্ধা এখনো সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (ফেব্রুয়ারি ২৮) বরিশাল সদর রোডস্থ তার নিজস্ব কার্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মানে নিজ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রহমাতুল্লাহ বলেন, গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন-তারাই মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের দেশপ্রেমিক অগ্রসৈনিক। তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না। তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে আহত হওয়ার পরও অনেকেই সরকারি সুবিধা পাননি এবং সরকারি গেজেটের আওতায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এসব অবহেলিত জুলাই যোদ্ধাদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন বলে জানান তিনি। এসময় তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা প্রকৃত জুলাই যোদ্ধা নন-একটি মহল তাদেরকে পরিকল্পিতভাবে সরকারি জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃতদের স্বীকৃতি নিশ্চিত এবং ভুয়া তালিকাভুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইফতার মাহফিলে জুলাই যোদ্বাদের মধ্যে উপস্থিত ছিলেন-এস এম রহমাতুল্লাহ সরদার সাব্বির, হামিদুর রহমান সানু আকন, আসিফুর রহমান, গোলাম রাব্বি, মিলন সরদার, ইয়াসিন খান সজীব, সাইদ ডাক্তার, হিরন বিশ্বাস, মো: জহির, মো: জাকির হাওলাদার, মো: শহিদুল ইসলাম, হাসিবুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম