Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ ১ ফেব্রুয়ারী, বরিশালের সাংবাদিক মামুন-অর-রশিদের শুভ জন্মদিন 
Saturday February 1, 2020 , 10:29 am
Print this E-mail this

আজ ১ ফেব্রুয়ারী, বরিশালের সাংবাদিক মামুন-অর-রশিদের শুভ জন্মদিন


নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের নতুন সময়’র সাংবাদিক মোঃ মামুন-অর-রশিদ এর আজ শুভ জন্মদিন। তিনি বরিশালের স্থানীয় একটি দৈনিক পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক। জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ এবং আপডেট নিউজ এর সম্পাদক-প্রকাশক। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় জনকল্যাণ সচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের নির্বাহী সদস্য সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তিনি। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা রিজিয়া বেগম (৭০)। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে ৪ বছরের একমাত্র ছেলের বাবা তিনি।২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন। তার শুভ জন্মদিনে সহকর্মী, বন্ধুমহল ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০