Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » ভোলা » ভোলার নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হয়েছে 
Thursday July 20, 2017 , 2:16 am
Print this E-mail this

– ভোলায় পানি সম্পদমন্ত্রী

ভোলার নদী ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হয়েছে


মুক্তখবর ডেস্ক : পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেছে, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষকে স্থায়ী ঠিকানা দেয়া হবে। এখন আর কোন মানুষকে গৃহহারা হতে হবে না। ভোলাকে ভাঙ্গন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভাঙ্গন রোধে ২ হাজার ২৯০ কোটি টাকার উপরে বরাদ্দ দেয়া হয়েছে।বুধবার দুপুরে ভেলা সদরের ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের কাজের পরিদর্শনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর ২য় বৃহত্তম নদী মেঘনা, এ নদীর ভাঙ্গন প্রবনতা বেশী। আমরা এ নদী শাসনের লক্ষে কাজ করছি। কারন বর্তমান সরকারের সামর্থ রয়েছে। এদেশ এখন আর গরীব দেশ হিসাবে পরিচিত নয়।ইলিশা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো:নজরুল ইসলাম বীরবিক্রম। সভা শেষে মন্ত্রী নৌযান যোগে ইলিশা হয়ে রাজাপুর পর্যন্ত ভাঙ্গন রোধের কাজের পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেল আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। এছাড়াও ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভোলার দৌলতখান উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগ দেন।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা