পর্যটনে অপার সম্ভবনা – ঝালকাঠির ‘ছৈলার চর’
বিশখালী নদীর জলরাশির মধ্যে এক টুকরো সবুজ। প্রকৃতি যেন সব সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। নৈসর্গিক সৌন্দর্যময় এ ভূখণ্ডের নাম ছৈলার চর। বঙ্গোপসাগর থেকে ১০০ কিলোমিটার উত্তরে ঝালকাঠির কাঁঠালিয়া অংশে এই চরের অবস্থান। এখানে আট প্রকার উদ্ভিদের ...









