প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Tuesday November 24, 2026 , 11:10 am
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ মোট ২০ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সোমবার (২৩ নভেম্বর) গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএমপি মিডিয়া সেল। বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক বার্তায় জানানো হয়, গত ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ছোরা, চাইনিজ কুড়াল, ৪৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার ৪৫০ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় ১ জন, নিয়মিত মামলায় ১ জন, অন্যান্য আইনে ৫ জন এবং মহানগর অধ্যাদেশে ২ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়। এদিকে মঙ্গলবার নগেরর রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন ‘মা স্টিল ফার্নিচার’র সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ শ্রী সুজন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি। এর আগে সোমবার বিকেল ৩টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের গাউছিয়া সড়ক এলাকার বুড়ির বাড়ির ভেতর থেকে ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আসিফ নামের এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।