Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল শুনে বাসভবনে ছুটে যান জিয়া উদ্দিন সিকদার 
Saturday May 16, 2026 , 7:31 pm
Print this E-mail this

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকাজুড়ে

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল শুনে বাসভবনে ছুটে যান জিয়া উদ্দিন সিকদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিমের বাবা আবদুল মজিদ আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার কন্যা এবং একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকাজুড়ে। মৃত্যুর খবর পেয়ে নগরীর নতুন বাজার এলাকায় ছাত্রদল নেতা তাসনিমের বাসায় ছুটে যান বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মরহুমের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে রোববার (মে ১৭) সকাল ৯টায় নগরীর নতুন বাজার এলাকায় মথুরানাথ পাবলিক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর চৌমাথা মার্কাস মসজিদের গোরস্থানে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, “আবদুল মজিদ সাহেবের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।”




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি