Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডেঙ্গু মোকাবেলায় বরিশালে মোবাইল হাসপাতাল স্থাপন 
Monday May 11, 2026 , 3:11 pm
Print this E-mail this

সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার

ডেঙ্গু মোকাবেলায় বরিশালে মোবাইল হাসপাতাল স্থাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি। তিনি বলেন, আজ হাসপাতালে এসে একজন অনুপস্থিত স্টাফকে মিথ্যা তথ্য দেয়ার কারণে ক্লোজড করেছি।

হাসপাতালে দালালদের আটকের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হাসপাতালে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (মে ১১) সকালে বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগ দেয়া হবে। তিনি আরো বলেন, গত ১৭ বছরের দুঃশাসনে স্বাস্থ্যখাতে আমাদের জন্য কোনো অর্থ বরাদ্দ কিংবা পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দিয়ে যাওয়া হয়নি। এত সমস্যার সমাধান এক রাতে সম্ভব নয়। হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম-রুবেলা মোকাবেলায় আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি। তিনি আরো বলেন, হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, কোনো কিছুর তদন্ত নিয়ে আমি এখন উৎসাহিত নই। তদন্ত পরে হবে, আগে শিশুদের বাঁচাতে হবে। এর আগে, সকাল ১০ টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন। মন্ত্রী জানান, সারাদিন তিনি বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন