Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক 
Sunday May 3, 2026 , 5:37 pm
Print this E-mail this

মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, নারীকে কারাগারে প্রেরণ

বরিশালে হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো: তাহেরের মেয়ে। এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, এ ঘটনায় এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকালে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম