Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ্যালামনাই এসোসিয়েশনের আর্থিক অনুদান 
Friday May 1, 2026 , 12:41 pm
Print this E-mail this

এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, গড়ে তোলে আত্মবিশ্বাসী মানুষ : বিলকিস আক্তার জাহান শিরীন

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ্যালামনাই এসোসিয়েশনের আর্থিক অনুদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষা-সহায়তায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন। বিদ্যালয়ের মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছে। অনুদান প্রদান অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়গ্রাহী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে বলেন, “এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, গড়ে তোলে আত্মবিশ্বাসী মানুষ। আজকের এই উদ্যোগ ভবিষ্যতের আলোকিত সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন, ৭১ ব্যাচের অধ্যাপিকা সুলতানা বেগম লিলি, ৭৯ ব্যাচের জোহরা মমতাজ সাকী, ৮২ ব্যাচের জেন্নাতুনেছা ও ফারজানা মিতা, ৮৩ ব্যাচের নাজলী গাফফার, ৮৪ ব্যাচের জাকিয়া রেবা, ৮৫ ব্যাচের জাকিয়া রুমি ও রুকসানা আইভী এবং ২০০৫ ব্যাচের তানজিলা অমি। প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল এ আয়োজনে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। বক্তারা বলেন, এ্যালামনাইদের এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের পাশে থাকার একটি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানান, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরণের উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের