Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল 
Wednesday August 26, 2026 , 5:41 pm
Print this E-mail this

বাংলাদেশ শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের আয়োজনে এই অনুষ্ঠানে

বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল


পারভেজ মাহমুদ : বরিশালে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি ও ২০২৬ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আগস্ট ২৬) নগরীর পলিটেকনিক রোডে বাংলাদেশ শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের আয়োজনে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কে এম আতাউর রহমান (শিশু একাডেমি) এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জাসাস’র আহবায়ক সাব্বির নেওয়াজ সাগর, জেলা শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক জাকির হোসেন, জেলা জাসাস আহবায়ক কমিটির সদস্য কানীজ জোহরা, সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের সবুজ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন-কালুশাহ সড়ক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামান নূরানী, কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‎আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বটতলা হাজী উমর শাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহামুদুল হাসান।
‎‎উক্ত আয়োজনে কোমলমতী শিশু-কিশোর, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট