Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল 
Wednesday August 26, 2026 , 5:47 pm
Print this E-mail this

বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া মোনাজাত

বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল


পারভেজ মাহমুদ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশাল জিলা স্কুলে বার্ষিক সিরাত মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আগস্ট ২৬) সকাল ৯ টায় বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা,বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সিরাত মাহফিলে। ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ, বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং পরিশেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।‎ এতে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট