Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা 
Monday August 31, 2026 , 12:30 pm
Print this E-mail this

সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। সভায় উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, সদস্য দুলাল গাজী ও সদস্য নুরুল ইসলাম পনির। এছাড়া বরিশাল মহানগর বিএনপির আওতাধীন ৩০টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার