প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট
Tuesday April 28, 2026 , 10:17 am
ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা : ওসি, কাউখালী থানা
পিরোজপুরের কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পাশেই অবস্থিত উপজেলা ভূমি অফিসে সোমবার (এপ্রিল ২৭) রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখানে থাকা সরকারি আদায় ও অফিস খরচের আনুমানিক ২ লক্ষ টাকা নিয়ে যায়। ভূমি অফিসের প্রধান সহকারী মো: আরেফিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো: ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অফিসে রাতে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হলো? এই প্রশ্ন স্থানীয় সাধারণ জনগণের। তারা দ্রুত চোরদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।