Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বেলস পার্ককে অবৈধ দখলমুক্ত রাখতে গেট স্থাপন 
Sunday April 26, 2026 , 6:41 pm
Print this E-mail this

নগরীর যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে

বরিশালে বেলস পার্ককে অবৈধ দখলমুক্ত রাখতে গেট স্থাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বেলস পার্ককে অবৈধ দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। গত শনিবার (এপ্রিল ২৫) বেলস পার্ক সংলগ্ন সড়কে গেট স্থাপন করা হয়েছে। বরিশাল নগরীর যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। এ লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বেলস পার্ক সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও অননুমোদিত যান চলাচল নিয়ন্ত্রণে গেট স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই গেটের মাধ্যমে নির্দিষ্ট সময় ও নিয়ম অনুযায়ী যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে সড়কে শৃঙ্খলা ফিরে আসে। বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল নগরীর ফুটপাত পথচারীদের জন্য, এটি দখল করে ব্যবসা বা অন্য কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বস্তি ফেরাতে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন