Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৮, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা 
Monday April 27, 2026 , 5:10 pm
Print this E-mail this

উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক সেবার মান বৃদ্ধি পাবে

বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগে নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ-কে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (এপ্রিল ২৬)-এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি নবাগত বিভাগীয় কমিশনারকে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, বিভাগের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য জনবান্ধব ও সহজলভ্য প্রশাসনিক সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নবাগত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক সেবার মান বৃদ্ধি পাবে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি