Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের 
Friday April 24, 2026 , 12:37 pm
Print this E-mail this

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে, আটক করার চেষ্টা চলছে : ওসি

বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাশিপুরে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (এপ্রিল ২৪) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধিন কাশিপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (এপ্রিল ২৪) বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো: আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে, সেটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১