প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Sunday September 27, 2026 , 2:49 pm
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য তিনি
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। বেলায়াতে বাবলু বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি দৈনিক যুগান্তর বরিশাল অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বেলায়েত বাবলুর সহধর্মিণী রোমানা বাবলু বলেন, বেলায়েত বাবলু হঠাৎ বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সন্ধ্যার দিকে তাকে নগরীর বাংলাবাজার এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালের সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। জানাগেছে, ইতোপূর্বে হার্টে সমস্যা রয়েছে বেলায়েত বাবলুর। তখন হার্টে অস্ত্রপচার করে রিং বসানো হয়। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন স্ত্রীসহ স্বজনরা।
তার দ্রুত সুস্থতা কামনা করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।