Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ 
Thursday April 23, 2026 , 3:21 pm
Print this E-mail this

একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি

বরিশালে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (এপ্রিল ২৩) দুপুর ১২টা ৩০ মিনিটে নগর ভবনে আয়োজিত এ সভায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন। সভায় দক্ষিণ কোরিয়ার অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান জিএসজি (GSG)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দুজি চই (Dooji Choi) প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বরিশাল নগরীর বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়। বিসিসি প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সহায়তা বরিশালের উন্নয়নকে ত্বরান্বিত করবে। সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বরিশাল নগরীকে আরও পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের