Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মডেল উপজেলা বিনির্মাণে আত্মনিয়োগ করব-শাহে আলম, এমপি 
Friday January 4, 2019 , 7:03 pm
Print this E-mail this

এদেশকে জাতীর জনকের সোনার বাংলা এবং জননেত্রীর সমৃদ্ধিশালী বাংলা গড়ে তুলবো

মডেল উপজেলা বিনির্মাণে আত্মনিয়োগ করব-শাহে আলম, এমপি


মোঃ আনিছুর রহমান মিলন : একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে এবার প্রথম শপথ নিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৯০’এর স্বৈরচার বিরোধী আন্দোলনের সফল ছাত্রনেতা, বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ সংসদীয় আসনের জনপ্রিয় জননেতা আলহাজ্ব শাহে আলম তালুকদার এমপি। তিনি শপথ অনুষ্ঠানের পর এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বানারীপাড়া/উজিরপুরবাসী যে সন্মান দিয়েছেন আমি সেই সন্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকব, আমি জনগনের সেবক হিসেবে আমার শেষ রক্তবিন্দু দিয়ে সেবা করে যাব এবং আমাদের মমতাময়ী মা’ জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের জন্য কাজ করে যাব। তিনি বলেন আমার এলাকায় কোন মাদক, সন্ত্রাস, জঙ্গী, দুর্নীতিবাজদের স্থান হবে না। এসব লোক যে দলেরই হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না। আমি নির্বাচন চলাকালীন সময়ও বলে এসেছি, এসব লোকের ভোট আমার দরকার নেই, আমি নির্বাচিত হওয়ার আগেই তাদের প্রত্যাখ্যান করেছি। আমি সাধারন জনগনকে সাথে নিয়ে এই দুই উপজেলাকে নেত্রীর ঘোষণা অনুযায়ী শহরে রূপান্তরিত করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাব। এজন্য সকলের কাছে আমি সাহায্য চাই, যাতে করে এদেশকে জাতীর জনকের সোনার বাংলা এবং জননেত্রীর সমৃদ্ধিশালী বাংলা গড়তে পারি।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা