Current Bangladesh Time
সোমবার এপ্রিল ১৩, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বামীর নির্মম নির্যাতনে স্ত্রী নিহত 
Wednesday April 8, 2026 , 3:10 pm
Print this E-mail this

মাদক সেবনে বাধা ও যৌতুকের টাকা না দেয়ায়

বরিশালে স্বামীর নির্মম নির্যাতনে স্ত্রী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার (১৮) নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (এপ্রিল ৮) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা কবির হাওলাদারের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে একই এলাকার রবিউল মৃধার পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তারা রাজধানী ঢাকায় নন্দীপাড়ার ছোট বটতলা নামক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রবিউল সেখানে লেগুনা গাড়ির চালক।নিহত মারিয়ার বাবা কবির হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের টাকা দাবি পূরণ ও বিয়ের সময়ে প্রতিশ্রুত স্বর্নের কানের দুল দিতে না পারা এবং মাদক সেবনে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে রবিউল স্ত্রী মারিয়াকে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করতেন। স্ত্রীকে নির্যাতনে রবিউলকে তার মা ও বোন ইন্ধন যোগাতেন। রমজান মাসে রবিউল তার স্ত্রী মারিয়াকে বাবার বাড়ি থেকে ১৫ হাজার টাকা এনে দিতে বলেন। চা দোকানী দরিদ্র বাবার কাছ থেকে টাকা এনে দিতে অস্বীকৃতি জানানো এবং বাসায় বসে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনে বাধা দেওয়ায় তাঁকে প্রায়ই মারধর করা হতো।




Archives
Image
বরিশালে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে আফরোজা খানম নাসরিন
Image
নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
Image
বিটিভির জনপ্রিয় জাদু বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাজিক শো’
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Image
বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক