Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার 
Thursday April 2, 2026 , 11:47 pm
Print this E-mail this

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে ন্যস্ত করা হয়েছে

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ফয়সাল আল নূরকে বর্তমান পদ থেকে  প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে। বুধবার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। জমির নামজারি সংক্রান্ত একটি ঘটনায় দুই সাংবাদিক ওই এসিল্যান্ডের কাছে গেলে এক পর্যায়ে তাদের একজন মোবাইল বের করে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।




Archives

Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও