Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা 
Thursday March 19, 2026 , 4:41 pm
Print this E-mail this

এই কেন্দ্রীয় ঈদগাহে ৫-৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে : বিসিসি প্রশাসক

বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও এই কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। এবার ৫-৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে। তবে এ বছরই প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জামাত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনেরা এই জামাতে অংশ নেবেন। জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট