Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালবাসীকে রহমাতুল্লাহ্’র ঈদুল ফিতরের শুভেচ্ছা 
Thursday March 19, 2026 , 9:17 pm
Print this E-mail this

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহাসম্মিলনের দিন

বরিশালবাসীকে রহমাতুল্লাহ্’র ঈদুল ফিতরের শুভেচ্ছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহাসম্মিলনের দিন, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আসে। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন সমাজের সব স্তরের মানুষ-বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতরা-সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তাই সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, সাম্যভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সবাই এগিয়ে আসবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা