Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ, লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্রীরা 
Thursday March 19, 2026 , 10:21 pm
Print this E-mail this

ঈদকালীন যাত্রী নিরাপত্তা ও সঠিক ভাড়া নিশ্চিতে যথাযথ পদক্ষেপের আশ্বাস

বরিশালে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ, লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্রীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে বরিশাল নদীবন্দরে। তবে অভিযোগ উঠেছে মাঝনদীতে ধীরগতিতে লঞ্চ চালানো এবং ঘাটে এসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় পারাবত-১১ লঞ্চের স্টাফদের মারধরের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার (মার্চ ১৮) রাত পৌনে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে সকাল ১১টায় ছেড়ে যাওয়া স্পেশাল সার্ভিসের লঞ্চটি ধীর গতিতে চলছিল। যাত্রীরা মাস্টারের কাছে কারণ জানতে চাইলে স্টাফরা অশোভন আচরণ শুরু করেন। ঘাটে নামার সময় নির্ধারিত ভাড়া ৩৫০ টাকার বদলে অতিরিক্ত ১০০ টাকা দাবি করা হয়। প্রতিবাদ করলে স্টাফরা সংঘবদ্ধ হয়ে নারী ও শিশুসহ যাত্রীদের ওপর হামলা চালান, ফলে কয়েকজন আহত হন। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান বলেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় পারাবত লঞ্চ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যদিও নৌপরিবহণ বিভাগ ও বিআইডব্লিউটিএ আশ্বাস দিয়েছেন, ঈদকালীন যাত্রী নিরাপত্তা ও সঠিক ভাড়া নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে তারা।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার