Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অসহায় মানুষদের মধ্যে আফরোজা খানম নাসরিনের খাদ্য সহায়তা 
Wednesday March 18, 2026 , 8:37 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেন তিনি

বরিশালে অসহায় মানুষদের মধ্যে আফরোজা খানম নাসরিনের খাদ্য সহায়তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর পক্ষে বরিশালে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন আফরোজা খানম নাসরিন ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বুধবার দুপুরে বরিশাল নগরীর কাজীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাসভবনের সামনে হাজারো মানুষকে খাদ্য সহায়তা দেন তিনি। এ সময় আফরোজা খানম নাসরিন বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের অসহায় এবং দুস্থ মানুষদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিচ্ছি। এখানে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং এর পরিধি যাতে আরও বৃদ্ধি করতে পারি সেই দোয়া সবাই করবেন। ‘দল যে সময় বিপদগ্রস্ত ছিলো সেই সময় থেকেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ঈদের সময় দুস্থদের সহায়তা দেওয়া হতো। তারই ধারাবাহিকতায় সহায়তা দেওয়া হচ্ছে’, যোগ করেন নাসরিন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬