Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই : বিলকিস জাহান শিরিন 
Monday March 16, 2026 , 5:10 pm
Print this E-mail this

সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি কর্পোরেশন গড়তে চাই

প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই : বিলকিস জাহান শিরিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য দরকার সবার সহযোগিতা। সোমবার (মার্চ ১৬) দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের নগর অডিটোরিয়াম ভবন চত্বরের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণের আগে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। নতুন এ প্রশাসক বলেন, ‘সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি কর্পোরেশন গড়তে চাই। তবে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দেয়ার কথা উল্লেখ করেন। পরে নিজ কক্ষে সিটি কর্পোরেশনের আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন-বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাবের সিও, বিএনপির জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার