Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
Tuesday March 10, 2026 , 3:17 pm
Print this E-mail this

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”-এ প্রতিপাদ্যে

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”-এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহযোগিতায় মঙ্গলবার (মার্চ ১০) দুপুর ১২টায় সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন। দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, ভালো পরিকল্পনা একটি কাজের অর্ধেক সম্পন্ন করে দেয়। দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সঠিক ও সময়োপযোগী পরিকল্পনার কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি ঝুঁকি হ্রাসে কার্যকর কৌশল গ্রহণ করা জরুরি। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দুর্যোগের সময় জানমালের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে সচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জলোচ্ছ্বাস বা বন্যার সময় মানুষকে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। এছাড়া বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের মেয়াদ নিয়মিত পরীক্ষা করা জরুরি। বিভিন্ন স্কুল-কলেজে দুর্যোগের প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশালকে দুর্যোগ থেকে সুরক্ষিত রাখতে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাইক্লোন ও অতিবৃষ্টির সময় বরিশালের নিম্নাঞ্চলে পানি উঠে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতি দূর করতে বরিশালে ৫১.৫ কিলোমিটার খাল খননের প্রস্তুতিসহ নগরীর সরু রাস্তাগুলো প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নগরীতে ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোকে রেড জোন ও গ্রীন জোনে ভাগ করা হয়েছে এবং সেখানে বসবাসকারীদের ভূমিকম্পের সময় গ্রীন জোনে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উপ-পরিচালক মো: মানিকুজ্জামান, বরিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকার স্বাগত বক্তব্য দেন।এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার